শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২.৫১ পিএম
  • ২৮০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে গোপালগঞ্জে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলার সংবাদকর্মীদের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জিয়া, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, জেলা শিক্ষা অফিসার মো: রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: জ্যোৎস্না খাতুন। এছাড়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান।

বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এবছর গোপালগঞ্জ জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৪৩ হাজার ৭৩ শিশু ও কিশোর- কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!