শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮.২৫ এএম
  • ৩৪০ Time View

নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। পরে দুর্নীতি প্রতিরোধে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের উপর দাঁড়িয়ে সুশাসন চত্বরের সামনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন মোঃ আরিফ-উজ-জামান।

এসময় জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেশ থেকে চীরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

বক্তারা আরো বলেন, সমাজের সকল স্তর থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। শিশুদের সত্য ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষা দান নিশ্চিত করা। বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ। অনুসন্ধানী সাংবাদিকদের সম্মানী প্রদান প্রথা চালু করার অনুরোধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!