শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬.৩৩ এএম
  • ৩৪৬ Time View
oplus_0

 

 

গোপালগঞ্জ :

গোপালগঞ্জে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ভোর ৬টায় গোপালগঞ্জে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা নেমে আসে মাত্র ২০০ মিটারে। ফলে জেলায় মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশে ঢেকে যায় চারদিক। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। শীতে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষ।

শৈত্যপ্রবাহের কারণে জেলার সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ভোর ও সকাল বেলায় সড়কে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।

শীতের প্রকোপে কর্মজীবী মানুষদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। অনেকেই শীত থেকে বাঁচতে আগুন পোহাতে দেখা গেছে। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!