রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির আর নেই কামরুজ্জামান লুটুলর শুভেচ্ছা: নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর সাথে   একসাথে কাজ করার অঙ্গীকার গোপালগঞ্জ ২ আসনের নবাগত  এমপি ডা. কে এম বাবর বলেছেন : জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয় গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের আতঙ্ক: শহরাঞ্চলে ভোটার কম থাকলেও গ্রামে উপস্থিতি লক্ষণীয় গোপালগঞ্জে ৫টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জে কড়া নিরাপত্তায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন: অবাধ ও সুষ্ঠ ভোটে প্রশাসনের দৃঢ় আশ্বাস গোপালগঞ্জ পৌরসভা সংলগ্ন ফুটপাতে ককটেল বিস্ফোরণ: শহরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

শেখ পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির আর নেই

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১৩ এএম
  • ৭২ Time View

 

নিজস্ব প্রতিবেদক |

শেখ বংশের অন্যতম প্রবীণ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল
৮৪ বৎসর এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
শেখ কবির হোসেন ছিলেন শেখ মোশাররফ হোসেন খান সাহেবের পুত্র। তিনি বঙ্গবন্ধুর পরিবারের ঘনিষ্ঠ স্বজন এবং শেখ বংশের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, হাসপাতাল থেকে মরদেহ গ্রহণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025