বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি ডা. কে এম বাবরের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে নানীর সঙ্গে যাকাতের টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত গোপালগঞ্জে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জ আইনজীবী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ সম্পন্ন গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও সদন প্রদান অনুষ্ঠান সম্পন্ন গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত গোপালগঞ্জে ঈদ ঘিরে চুরির আতঙ্ক: পাড়া-মহল্লায় বাড়ছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর তৎপরতা জ্বালানি সংকটের অজুহাতে গোপালগঞ্জে রড-সিমেন্টের দাম আকাশচুম্বী নারী ও কন্যার অধিকার সুরক্ষায় গোপালগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জে নানীর সঙ্গে যাকাতের টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০.০৭ এএম
  • ৯০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ
গোপালগঞ্জে নানীর সঙ্গে যাকাতের টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মীম খানম (১০) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিমা খানম আশ্রয়ণ প্রকল্প এলাকার সুমন মিয়ার মেয়ে। গুরুতর আহত মীম খানম একই এলাকার ইউসুফ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিমা ও মীম তাদের নানীর সঙ্গে যাকাতের টাকা তুলতে যাওয়ার সময় রাস্তা পারাপার করছিল। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানান, একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারায়। পরে মোটরসাইকেলটি রাস্তা পারাপাররত দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিমা নিহত হয় এবং মীম গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মীম খানমকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025