বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে নানীর সঙ্গে যাকাতের টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০.০৭ এএম
  • ৩৫৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ
গোপালগঞ্জে নানীর সঙ্গে যাকাতের টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মীম খানম (১০) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিমা খানম আশ্রয়ণ প্রকল্প এলাকার সুমন মিয়ার মেয়ে। গুরুতর আহত মীম খানম একই এলাকার ইউসুফ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিমা ও মীম তাদের নানীর সঙ্গে যাকাতের টাকা তুলতে যাওয়ার সময় রাস্তা পারাপার করছিল। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানান, একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারায়। পরে মোটরসাইকেলটি রাস্তা পারাপাররত দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিমা নিহত হয় এবং মীম গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মীম খানমকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!