বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে জমি বিরোধে চাচা-চাচাতো বোনকে পিটিয়ে আহত, মামলা দায়ের

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২.৩২ পিএম
  • ৩৭১ Time View

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো বোনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ)  সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও মামলার বিবরণে জানা যায়, মহব্বত শেখ ও তার ভাই তিতাস শেখের সঙ্গে তাদের আপন চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় মহব্বত ও তিতাস দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মান্নান শেখ এবং তার মেয়ে তাজিদাকে মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত মহব্বত শেখের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি নিজেকে কখনও এসএসএফ ও কখনও পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। মহব্বতের বিরুদ্ধে সদর থানায় চুরি- ছিনতাই ও চাদাবাজি মামলা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!