মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে মশা নিধন ও জনসচেতনতামূলক অভিযান শুরু

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১.০১ পিএম
  • ২৬২ Time View

রাজিয়া সুলতানা :
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রাদুর্ভাব রুখতে গোপালগঞ্জে ব্যাপক পরিসরে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে  শনিবার শহরজুড়ে এই বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান। এছাড়াও কর্মসূচিতে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক মো: আরিফ-উজ- জামান সংবাদমাধ্যম ও উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন,”আমরা শহরের ১৫টি ওয়ার্ডেই মশা নিধন কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখবো। তবে শুধু সরকারি বা পৌর সভার অভিযান দিয়ে মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রতিটি বাড়ি, সরকারি-বেসরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ নাগরিকদের নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন যে, জনসচেতনতা না বাড়ালে মশা নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন হয়ে পড়বে। লার্ভা জন্মানোর মতো জমে থাকা পানি বা ময়লা আবর্জনা অপসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, শহরের প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে করার পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ টিম কাজ করছে। ড্রেন পরিষ্কার এবং ঝোপঝাড় কাটার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার কাজ ত্বরান্বিত করা হয়েছে।

জেলা প্রশাসন ও পৌরসভার এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শহরবাসী। তারা মনে করছেন, নিয়মিত এই কার্যক্রম চললে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!