মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে ভোজ্য তেল সংকটের প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১.২৩ পিএম
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক ঃ
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরী করার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা।

বক্তারা অভিযোগ করেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। গুদামে তেল মজুত রেখে বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তলে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এমনকি খোলা পাম তেলের ক্ষেত্রেও লিটারপ্রতি বাড়তি মুনাফা লুফে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

পরিস্থিতি নিরসনে ক্যাব-এর পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে, সরকার নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চক্রের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা, মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং তেলের ক্ষেত্রে ‘নন-ফুড গ্রেড’ ড্রামের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে বাধ্যতামূলক ‘ফুড-গ্রেড’ পাত্র নিশ্চিত করা।
উক্ত কর্মসূচিতে ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!