বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গোপালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল নুসরাত, স্বপ্ন ডাক্তার হওয়ার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা’ অনুষ্ঠিত গোপালগঞ্জে ভূমিকম্পের কম্পন গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে ম্যানহোলের পাশে রাস্তা খুঁড়ে ফেলে রাখা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাসে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা এমপি ডা. কে এম বাবরের গোপালগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত   ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর শিক্ষা কর্মসূচীর শ্রদ্ধাঞ্জলি

নানা কর্মসূচীতে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬.০১ এএম
  • ৪৪৮ Time View

রাজিয়া সুলতানাঃ
নানা কর্মসূচীতে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। আজ সকাল ৬ টায় পৌর পার্কের শহিদ মিনার সংলগ্ন লেক পাড়ে ‘এসো হে বৈশাখ এসো এসো’-গানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরনের অনুষ্ঠান শুরু হয়। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা।

বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বাংলা নববর্ষের কর্মসূচী পালন করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও অনুষ্ঠিত হয়েছে নববর্ষের অনুষ্ঠানমালা।


সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল ৮ টায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো:গোলাম কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ সাংস্কৃতি সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।


বাংলা নববর্ষ বাঙালি জাতির হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিবছর বাঙালি জাতি নববর্ষ উদযাপন করে থাকেন। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025