বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬, ১২.০৫ পিএম
  • ২০২ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. বি এম মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন ডা. গৌতম কুমার বাগচী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল),  এবং অধ্যাপক ডা. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “গোপালগঞ্জে এখনো পর্যাপ্ত মানসম্মত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠেনি। ফলে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত খুলনা কিংবা ঢাকায় রেফার করতে হয়। এতে রোগীর পরিবার যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি অনেক সময় পথেই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “জেলায় আধুনিক ও মানসম্মত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এখানে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা গেলে স্থানীয় রোগীদের আর বাইরে যেতে হবে না, গোপালগঞ্জেই সব ধরনের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হলেন—

সভাপতি: ডা. কে এম বাবর (এমপি, গোপালগঞ্জ-২)

সাধারণ সম্পাদক: ময়েনুর রহমান হিটু

সহ-সভাপতি: ডা. বি এম মনিরুজ্জামান

সহ-সভাপতি: ডা. গৌতম কুমার বাগচী

সহ-সভাপতি: কাজী শাহিনুর রশিদ শাহিন

যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ এনামুল হক মুনীর

কোষাধ্যক্ষ: মো. আব্দুল আলিম

সাংগঠনিক সম্পাদক: মিন্টু শিকদার

দপ্তর সম্পাদক: ডিএইচএম তোফাজ্জল হুসাইন

সমাজকল্যাণ সম্পাদক: আবু ওবায়েত মোল্লা

প্রচার সম্পাদক: তন্ময় কুমার বালা মিহির।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!