মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত-৩০ গোপালগঞ্জে বেলী ব্রিজ ভেঙে খালে পড়ল ট্রাক-অটোরিকশা, আহত একাধিক: প্রধান সড়কে যান চলাচল বন্ধ ফ্যাটি লিভার: নীরব মহামারি, ঝুঁকিতে বাংলাদেশের মানুষ নড়াগাতীর পুটিমারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনায় জরিমানা সংযোগ সড়কের অভাবে অচল নলিয়া সেতু, দুর্ভোগে এলাকাবাসী

গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ২.০৯ পিএম
  • ৪৯ Time View

গোপালগঞ্জ :

গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন, বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট এলাকায় সেনাসদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল, শোডাউন ও বিভিন্ন কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত মহানগর ও জেলায় সেনাসদস্যরা মোতায়েন থাকবেন- ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা।

সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, এসব এলাকায় সেনাসদস্যরা “ইন এইড টু সিভিল পাওয়ার” হিসেবে দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বিত টহল জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!