মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি পালন

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬.২৫ এএম
  • ৫১৭ Time View

গোপালগঞ্জ রিপোর্ট:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে গোপালগঞ্জে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচির আয়োজন করে। এর আগে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এসময় দাবি আদায়ে তাদের বিভিন্ন ¯েøাগান দিতে শোনা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও তাদের দাবি মানা হচ্ছে না। যে কারণে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কম্পিলিট শার্টডাউন কর্মসূচি পালন করেছেন তারা। এরপরও দাবি মানা না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে।
গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ গীতা রানী বিশ্বাস বলেন, “আন্দোলন শুধু গোপালগঞ্জে নয়, সারা বাংলাদেশে হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা (শিক্ষার্থী) আন্দোলন করেছে। আজ তার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে, তারপরেও আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে যাতে তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। যেহেতু সারা বাংলাদেশেই আন্দোলন হচ্ছে, তাই আমাদের কিছুই করার নেই। আমাদের কাজে কোনো সমস্যা হচ্ছে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!