মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫, ৮.২৮ এএম
  • ৫৭০ Time View

গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ মে) রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেন্টাল কলেজ হাসপাতাল, ট্রমা সেন্টার সহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নদী, সড়ক, ড্রেন, শিক্ষা ও সেবাখাতের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবির। এছাড়া জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপ যেন জনবান্ধব ও টেকসই হয় তা নিশ্চিত করতে হবে। এজন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে কার্যকর সমন্বয় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
আলোচনায় উপস্থিত বক্তারা বর্তমান উন্নয়ন কার্যক্রমের সাফল্য তুলে ধরেন এবং কিছু চ্যালেঞ্জ ও সুপারিশও প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!