সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

বিজ এর উদ্যোগে গোপালগঞ্জে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮.১৯ এএম
  • ৫২১ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
বিজ এর উদ্দ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় কৈশোর কর্মসূচি ‘তারুন্যের বিনিয়োগ, টেকসই উন্নয়ন’ কে সামনে রেখে কৈশোর উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, বিশেষ অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকী, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হক তালুকদার, গোপালগঞ্জ জোন এর জোনাল ম্যানেজার মো: তোফাজ্জেল হোসেন, বিজ এর সহকারী পরিচালক মিজানুর রহমান,  দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক  শেখ মোস্তফা জামান ,উপজেলা প্রোগ্রাম অফিসার মো: মামুনুর রশিদ,শাখা ব্যবস্থাপক মো:শফিকুল ইসলাম, স্থানীয় স্কুল শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

কৈশোর উন্নয়ন মেলায় গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর, দুর্গাপুর, বোড়াশী, কাঠি, উরফি, নিজড়া, হরিদাশপুর, উলপুর পাইককান্দি ইউনিয়নের ১০ টি স্টল বসেছে। এর মধ্যে রয়েছে, উদ্ভাবনী কর্ণার, কৈশোর পাঠাগার কর্ণার, স্বাস্থ্য সেবা কর্ণার, জলবায়ু ও পরিবেশ রক্ষা কর্ণার,দেওয়ার পত্রিকা কর্ণার, সহযোগিতা ও সহমর্মীতা, কৈশোর কালীন যত্ন, বসত ভিটায় সবজি চাষ, সবুজ শ্যামল বংলা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক।

পরে কিশোর কিশোরীদের ১০০ মিটার  ও ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!