সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

চুলের খুশকি রোধে নিম পাতার ঘরোয়া উপায়

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩.৪৯ পিএম
  • ৮৪৯ Time View

শ্যাম্পুর মধ্যে এমন সব ক্ষতিকর রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেলও ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ।

মাথায় খুশকির সমস্যা আমাদের অনেকেরই। সাধারণ তেল বা শ্যাম্পুতে কাজ হয় না। তাই দোকান থেকে কিনে আনা হয় খুশকিনাশক (অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু)। এই ধরনের শ্যাম্পু ব্যবহার করার সমস্যা একটিই। শ্যাম্পুর মধ্যে এমন সব রাসায়নিক থাকে যে, সেগুলি খুশকির সঙ্গে সঙ্গে মাথার ত্বকের নিজস্ব তেল ধুয়ে সাফ করে দেয়। ফলে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ।

তবে খুশকি তাড়ানোর অন্য উপায়ও রয়েছে। অনেকেই জানেন, এ ক্ষেত্রে নিম বেশ কার্যকরী। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো জল দিয়ে চুল ধুলে মাথার ত্বকের এমন সমস্যা রোধ করা যায়। তবে অনেকেই হয়তো তা নাও জেনে থাকতে পারেন। নিম দিয়ে বাড়িতে শ্যাম্পু বানানোর পদ্ধতি জানা না থাকলে জেনে নিন এখনই!

নিমপাতা দিয়ে ঘরোয়া শ্যাম্পু তৈরির সহজ পদ্ধতি

যা যা লাগবে:

• ৭-৮টি রিঠা

• এক মুঠো শুকনো আমলকি

• এক মুঠো নিমপাতা

• পর্যাপ্ত পরিমাণে পানি

যেভাবে বানাবেন:

১) প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটতে দিন। ।

২) এরপর তাতে ৭-৮টি রিঠা দিন এবং আঁচ কমিয়ে দিন।

৩) রোদে শুকনো করা এক মুঠো আমলকি দিয়ে দিন পানিতে।

৪) এই মিশ্রণ ১০ মিনিট ভালো করে ফুটিয়ে নিন।

৫) শেষে এক মুঠো নিমপাতা দিয়ে গ্যাস বন্ধ করুন এবং পাত্রটি ৫ মিনিট ঢেকে রাখুন।

৬) মিশ্রণ ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালো করে চটকে নিন।

৭) তারপর ছাঁকনি বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে তরলটা আলাদা করে নিন।

যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে চুল ভিজিয়ে নিন।

• প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তার পর এই নিমের তরল মিশ্রণ মাথার ত্বকে মেখে নিন।

• হাতের আঙুল দিয়ে মাসাজ করুন কিছুক্ষণ। পুরো চুলে ওই তরল মেখে রাখুন।

• কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

কিন্তু হাতে যদি এত সময় না থাকে তা হলে কী করবেন?

নিত্য ব্যবহারের যে কোনও শ্যাম্পুর সঙ্গে অল্প নিমপাতা ফোটানো জল বা নিমপাতা গুঁড়ো মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। খুশকি, মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ কিংবা পরজীবীর উপদ্রবের সমস্যাই থাকবে না।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!