শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮.২৪ এএম
  • ৫২৫ Time View

রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৩৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৯ লাখ ৬৫ হাজার ৬শ ৩৯ টাকা।
আজ সোমবার (২৩ জুন) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

বাজেটে আয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা ৮৫ লাখ ৩৭ হাজার এবং ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৩৬১ টাকা।

আগামী অর্থবছরে পৌর এলাকায় পানি শোধনাগার, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক প্রকল্প, রাস্তা, ড্রেন, মশা নিধন কার্যক্রম সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ নেয়া হয়েছে। এসব প্রকল্পর কাজ বাস্তবায়িত হলে গোপালগঞ্জ পৌরসভার নাগরিকদের সুযোগ সুবিধা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

বাজেট অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ জোৎস্না খানম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, হিসাব রক্ষক সুমন্ত কুমার বিশ্বাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!