শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বিজয় র‌্যালি

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭.১৭ এএম
  • ৪৮৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) সকালে জেলা বিএনপির পক্ষ থেকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট গোলচত্বর এর সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল খায়ের বলেন, রাত ১১টায় পুলিশ সুপার ফোন করেন কাল আপনারা কোনো মিছিল মিটিং, সভা সমাবেশ করতে পারবেন না। আগামীকাল ১৪৪ ধারা জারি করবে প্রশাসন। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচারীদের সাথে হাত মিলিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শরিফ রফিকুজ্জামান, এ্যাড. তৌফিক, ডা. কে এম বাবর, আজিজুর রহমান ব্যানা, সিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দ্বারা, রিয়াজ উদ্দিন লিপ্টন, রাশেদুজ্জামান পলাশ, মিকাইল হোসেন, সাইফুল ইসলাম, শাহরিয়া নাফিজ উজ্জল সহ কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!