মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭.৫১ এএম
  • ৫০৪ Time View

রাজিয়া সুলতানা:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

আজ রবিবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেন, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আমিনুল হাসান শাহীন, বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, চ্যানেল-এস টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী মাহমুদ, আর টিভির জেলা প্রতিনিধি মামুন হোসেন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি এবং সাংবাদিক আমিনুজ্জামান রিপন, হেমন্ত সহ অনেকে।

এছাড়া জেলার অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের বর্বরতা শুধু সাংবাদিকতার ওপর আক্রমণ নয়, এটি স্বাধীনতার ওপরও আঘাত। বক্তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!