গোপালগঞ্জ
গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনা, অ্যাডভোকেট এস এম তৌফিক, কে এম বাবর সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা ও সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।
অন্যদিকে সকালে শহরের লঞ্চঘাট সংলগ্ন বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জুর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সাবকে যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপির সাবকে দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, পৌরবিএনপির সাবকে সভাপতি গিয়াস উদ্দনি ঝন্টু খান, শ্রমকি দলরে যুগ্ন আহবায়ক জমির মোল্লা, উপজলো শ্রমকি দলরে সদস্য সচবি রিপন মোল্লা, তামজেদ মোল্লা, পলাশ মোল্লা সহ জেলার সাবেক ও র্বতমান নেতাকর্মিরা উপস্থতিি ছলিনে।
Leave a Reply