শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬.০৯ এএম
  • ৫২০ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ
একটি বাংলা প্রবাদ আছে “চোরে শোনে না ধর্মের কাহিনী” গোপালগঞ্জে প্রায়ই মসজিদের মটর, আইপিএস, ব্যাটারি, দান বক্সের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে চোর। এতে ইমাম মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তবে দ্রুত পরিস্থিতি সাভাবিক হবে বলে জানিয়েছে পুলিশ। হঠাৎই গোপালগঞ্জের বিভিন্ন মসজিদে ঘটছে চুরির ঘটনা। বেড়েছে চোরের উৎপাত। রাতের যেকোনো সময় তালা ভেঙে মসজিদে প্রবেশ করে চোর। দানবক্সের টাকা পয়সা সহ নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র। রাতে পুলিশের টহল বন্ধ থাকায় এসব চুরির মাত্রা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এরই মধ্যে গোপালগঞ্জের জেলা মার্কাজ মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, নবীনবাগ সিদ্দিকিয়া জামে মসজিদ সহ অসংখ্য মসজিদে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে প্রতিটি মসজিদ কমিটিদের উচিৎ মসজিদে সিসি ক্যামেরা স্থাপন করা।

অন্যদিকে গোপালগঞ্জে সম্প্রতি ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরে যে রণক্ষেত্র ঘটনা ঘটেছিলো এতে ৫ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়। এ ঘটনায় পুলিশ ১৬ টি মামলা করেছে। ১৬ মামলায় আসামী হয়েছে ১৭ হাজারেরও বেশি। এসব আসামী ধরতে পুলিশ যখন ব্যাস্ত সময় পার করছে ঠিক তখনই গোপালগঞ্জ সহ আশপাশের জেলা থেকে আগত চোর ও ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে। চোর ও ছিনতাইকারীরা বুঝে গেছে যে পুলিশ আসামী ধরতে ব্যাস্ত সময় পার করছে তাই তারা এর সুযোগ নিচ্ছে। প্রতিনিয়ত দিনে বা রাতে যখন তখন কোথাও না কোথাও হানা দিচ্ছে। শহরের প্রতিটি মহল্লায় চোর ছিনতাই বেড়ে গেছে। এমন ঘটনা ঘটছে শহরের নবীনবাগ, মিয়াবাড়ি, বেদগ্রাম, ঘোষেরচর, মান্দারতলা, পাঁচুড়িয়া, সোনাকুড় সহ বিভিন্ন এলাকায়।

সম্প্রতি গোপালগঞ্জ শহরের মিয়াবাড়ি এলাকার সুবহান মিয়া জানান, সকাল ১০টার সময় একটি এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে দুইজন লোক আমার স্ত্রীর কাছে পানি খাওয়ার অযুহাতে তার গলার চেইন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

জেলা ও দায়রা জজ আদালতের সাবেক নাযির জাকির শহরের নবীনবাগ এলাকার বাসিন্দা। তার বাসায় দুই মাসে তিনবার চুরি হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ জানায় বাসায় সিসি ক্যামেরা থাকলে চোর সনাক্ত করা সম্ভব। তা না হলে আমরা বিষটি তদন্ত করে দেখবো।

এছাড়া একই এলাকার জামান সাহেবের বাসায়ও চুরির ঘটনা ঘটেছে। জামান সাহেব জানান, এলাকায় একটি কিশোর গ্যাং অবস্থান করছে। গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকে। দিনে বিভিন্ন সময় শ্রমিকের কাজ করে, রাতে অপরাধে জড়িয়ে পরে। সম্প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জে জানালা ভেঙে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ জানান, দ্রুত আমরা চুরি ছিনতাই কাজে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!