মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

১২ রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০০ এএম
  • ৫৭৮ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ
গোপালগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপন উপলক্ষ্যে প্রিয় নবী (সা:) এর জীবনী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী, মুফতি হাফিজুর রহমান, মুফতি মাকসুদুল হক, মুফতি ওয়ালিউল্লাহ, ডঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ সহ গণ্যমান্য ওলামা একরাম তাশরিফ রেখেছেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের তবারক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুনিয়ার আলো দেখতে আগমন করেন যা মুসলিম উম্মাহর জন্য রহমত ও বরকতের দিন হিসেবে বিবেচিত হয়।
এছাড়া মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ, ত্যাগ, দয়া ও মানবকল্যাণে তাঁর অসামান্য অবদানের উপর আলোকপাত করেন এবং নবীজীর দেখানো পথে জীবন গঠনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!