শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাতের জানাজা সম্পন্ন

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১.১৮ পিএম
  • ৩১৮ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ
গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাতের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ অক্টোবর)বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাত(৫৪) শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মাহবুব হোসেন সারমাতরা ছিলেন ১০ ভাই বোন। ৬ ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তাঁর পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।
তার মৃত্যুতে দৈনিক বর্তমান গোপালগঞ্জ পরিবার, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সহ জেলায় কর্মরতঃ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এবং বিএনপি, জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।

সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু। এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে তিনি সাংবাদিকতা করছেন। সাংবাদিক সারমাতের মৃত্যুতে জেলার সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!