শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১.০০ পিএম
  • ৩৬১ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ
গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে শুক্রবার (১৭ই অক্টোবর) সাতপাড়, আদর্শলিপি বেদে পল্লীতে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ শরীফুননেছা।

ভিডিও কলে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আদর্শলিপি বেদেপল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি দিলশাদুল হক শিমুল। এছাড়াও বেদে পল্লীর বেদে সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আলোচনা পেশ করেন।

বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে বিষদ আলোচনা করেন। এছাড়া, চলমান টাইফয়েড টিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বেদে সমাজ দেশের আর দশটা সমাজ থেকে পিছিয়ে রয়েছে। তাদের ভিতরে সচেতনতা কম। এ জন্য বেদে পল্লীর বাচ্চারা বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হয়। এখন থেকে তারা যেন যথাসময়ে সব ধরণের টিকা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বক্তারা বাল্য বিবাহ, যৌতুক, মাদক ইত্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!