মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জ জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর বাছাই পর্ব অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭.১১ এএম
  • ৫৪১ Time View

নিজস্ব প্রতিবেদক:

কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুর জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২এর বাছাই পর্ব পরিক্ষা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) সকাল ১০ টায় গোপালগঞ্জ সদরে গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বাছাই পর্ব পরিক্ষার আয়োজন করে অলিম্পিয়াড কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বাছাই পর্বের পরিক্ষার হল পরিদর্শন করেন সদরে ইউএনও, শিক্ষা অফিসার ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং  উপস্থিতি ছিলেন ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াডের সেন্ট্রাল টিমের সদস্য তোফাজ্জল হোসেন তাকিব।

এসময় অলিম্পিয়াডের গোপালগঞ্জ জেলার টিম লিডার মাইশা আক্তার নিশিলা, জেলা জনসংযোগ কর্মকর্তা সুমাইয়া জান্নাত, আমিনুর, হুমায়রা, সোহাগী, মোঃ সায়েম, শাদনান, পূজা সহ  অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপালগঞ্জ জেলা সদর উপজেলার ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩০০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের পর্বে অংশগ্রহণ করবে।

অলিম্পিয়াডের সিইও মো. জিল্লুর রহমান বলেন, “এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হবে এবং প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে।” চূড়ান্ত বিজয়ীদের জন্য থাকছে ১০ লক্ষ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ এবং রিফ্রেশমেন্ট ট্যুর।
আয়োজকরা জানান, এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, পুষ্টিবিষয়ে উৎসাহ তৈরি এবং ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!