শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১.৩৭ পিএম
  • ৩৮৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদ, গোপালগঞ্জ।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়ের সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে গোপালগঞ্জের সাহিত্য-সংস্কৃতিচর্চার সার্বিক অগ্রগতি, শিল্পী-সাহিত্যিকদের কার্যক্রম এবং জেলার সাংস্কৃতিক পরিমন্ডল নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আহবায়ক অধ্যাপক গোলাম মোস্তফা , সদস্য শেখ ফরিদ আহমেদ, ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার, শহীদুল ইসলাম চৌধুরী, মোঃ সাইফুর রশিদ চৌধুরী, শেখ মোস্তফা জামান, এডভোকেট শামীমা রতœা, শরিফ বুলবুল, দুলালী হক, পিঞ্জিরা খানম, সীমা মন্ডল, রুমা খানম কবি নাফিজ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় হয়।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে গোপালগঞ্জের সাহিত্য-সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!