মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জ তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭.৫২ এএম
  • ২৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো: ইকবাল হোসেন। এসময় তিনি বলেন, তারুণ্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব স্বৈরশাসক তরুণদেরকে ভয় করে। তবে দেশ বদলাতে হলে পরিবর্তন করতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) মাহমুদ আলী খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ জিয়াউল হক, উপ-মহাপরিদর্শক (কলকারখানা) এইচ. এম. শাহাদাত, জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাত, জেলা তথ্য অফিসার মো: সুলাইমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!