শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা.কে এম বাবরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২.২৩ পিএম
  • ৫২৪ Time View

এস এম সাজ্জাদ হোসেন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, তখন গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানী) আসনেও রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। এরই অংশ হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ২৪ নভেম্বর সোমবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

সকালে শুরু হওয়া এই মতবিনিময় সভায় কার্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে।

সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনা, শ্রমিক দলের জেলা সদস্য সচিব আব্দুল্লাহ শেখ, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, পৌর বিএনপি নেতা হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা এম এম মাহমুদসহ বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীদের মাঝে নির্বাচনকে ঘিরে উৎসাহ ও প্রত্যাশার এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্য দিতে গিয়ে ডা. কে এম বাবর বলেন,“আগামী জাতীয় নির্বাচন শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক বন্ধুরা যাতে নিরপেক্ষভাবে সত্য প্রকাশ করেন—সে বিষয়ে আমি আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তাকে গোপালগঞ্জ-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। ডাঃ কে এম বাবর আরও বলেন,“মনোনয়ন না পেয়ে একজন প্রার্থী বিভিন্ন ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছেন। আপনারা এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সত্যকে সামনে আনবেন।”

ডা.কে এম বাবর দৃঢ় কণ্ঠে বলেন, “গোপালগঞ্জ-২ আসনের মানুষ পরিবর্তন চায়। তাদের সেই ইচ্ছাকে শ্রদ্ধা করে আমি প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের দুয়ারে কড়া নাড়ছি। নির্বাচন যদি সত্যিকার অর্থে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়—তবে এই আসনে আমি বিপুল ভোটে বিজয়ী হব, ইনশাআল্লাহ।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন শুধু প্রার্থীর লড়াই নয়; এটি দলের লড়াই, মানুষের অধিকার আদায়ের লড়াই।”
মতবিনিময় সভার শেষাংশে উপস্থিত সাংবাদিকরা ডা. বাবরের নির্বাচনী প্রস্তুতি, এলাকার উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় ইস্যুতে নানা প্রশ্ন করেন।
এর জবাবে তিনি বলেন, “গোপালগঞ্জ-২ আসনের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা আমার রয়েছে। নির্বাচিত হলে

মানুষের প্রয়োজন ও সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”
উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা । মতবিনিময় সভায় গোপালগঞ্জের স্থানীয় সাংবাদিক ছাড়াও ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!