মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১.১৫ পিএম
  • ৩৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরাফাত খান (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত খান গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকার রফিক খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আরাফাত তার মায়ের সঙ্গে আশুতি যাওয়ার উদ্দেশ্যে কাজুলিয়া বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কোটালিপাড়া অভিমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল শিশুটিকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতরভাবে আহত হয়।

দুর্ঘটনার পর শিশুটিকে প্রথমে স্থানীয় কাঠি ক্লিনিকে নেওয়া হলে ক্লিনিকের দায়িত্বশীলরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাসৃষ্ট মোটরসাইকেলের চালক ও যানটি শনাক্তের চেষ্টা করছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!