বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে ১০ লাখ টাকা সহ সড়ক বিভাগের পিওন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫.৪১ এএম
  • ৩৬১ Time View

গোপালগঞ্জ :

গোপালগঞ্জে ১০ লাখ টাকা ও শরীয়তপুর সড়ক বিভাগের পিওন সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি প্রইভেটকার জব্দ করা হয়।পুলিশ জানায় নিয়মিত চেকপোস্ট চলাকালে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে শহরের পুলিশ লাইন্স মোড় থেকে তাদের আটক করা হয়। একটি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের তল্লাশিতে টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠনো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
গোপালগঞ্জ সড়ক সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও জোনের তত্ত্ববধায়ক প্রকৌশলীকে শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাজের দরপত্রের অনুমোদনের জন্য উৎকোচ দিতে পিওন এ টাকা এনেছিলেন বলে অভিযোগ উঠেছে।

আটককৃতরা হলেন, শরীয়তপুর সড়ক বিভাগের পিওন এবং মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খসরু গ্রামের মৃত কালু মোল্যার ছেলে মোশারফ হোসেন (৬০) ও প্রাইভেট কার চালক শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত সোহরাব ব্যাপারীর ছেলে মো: মনির হোসেন (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন্স মোড়ে নিয়মিত চেকপোস্ট চলাকালে ১৭ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ০৭-৬৮৪১) থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় প্রাইভেট কারের ভেতরে থাকা একটি ব্যাগের মধ্যে ২টি খামে মোট ১০ লাখ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে প্রইভেট কারের আরোহী ও শরীয়তপুর সড়ক বিভাগের পিওন মোশারফ হোসেন অসংলগ্ন কথাবার্তা বলেন। এক পর্যায়ে তিনি এ টাকা গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে (সরকরি কর্মকর্তা) দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের এতে সন্দেহ হয়। তারা উল্লেখিত প্রইভেটকার ও টাকা জব্দ করেন । পরে পিওন ও ড্রইভারকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম চলামান রয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!