রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬.৪৬ এএম
  • ৪৫০ Time View

শেখ ফরিদ ,গোপালগঞ্জ :

গোপালগঞ্জে অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফারুক আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গত রাতে গোপালগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সদর উপজেলার মেরী গোপিনাথপুর শরীফপাড়া এলাকা থেকে অভিযুক্ত তৌহিদুল হককে আটক করা হয়। আটককৃত আসামির কাছ থেকে ০১টি দেশীয় তৈরি লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়:
অস্ত্রের দৈর্ঘ্য: বাট ও ব্যারেলসহ প্রায় ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি। ওজন: প্রায় ৬.১৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য: ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত শরীফ তৌহিদুল হক মেরী গোপিনাথপুর (শরীফপাড়া) গ্রামের মৃত শরীফ আঃ হক ও মৃত জাহানারা বেগমের ছেলে।
অস্ত্রসহ গ্রেফতারের পর আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!