শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

জামাত, এন সি পিকে ভোট দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তান হয়ে যাবে :গোপালগঞ্জ  ২ আসনের বিএনপি’র প্রার্থী ডাক্তার কে এম বাবর।

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫১ এএম
  • ৫১৭ Time View

শেখ ফরিদ আহমেদ

গোপালগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর তার নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। আজ শনিবার পৌর সভার ১২ নং ওয়ার্ডের নবীনবাগ এলাকায় এক জনাকীর্ণ প্রচারণা সভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দলের অবস্থান তুলে ধরেন।
বক্তব্যের শুরুতেই ডা. বাবর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেন, “এই নির্বাচনে মূলত দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি পক্ষ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষের, আর অপরটি এর বিরোধী শক্তি জামায়াত এনসিপি যাদের ভোট দিলে আফগানিস্তান পাকিস্তান এবং সাম্প্রদায়িক বাংলাদেশ বানাবে। আমরা গর্বিত যে আমাদের দলের প্রতিষ্ঠাতা একজন বীর উত্তম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা স্বাধীনতার স্বপক্ষ শক্তি হিসেবেই জনগণের কাছে ভোট প্রার্থনা করছি।”
অন্যান্য প্রার্থীদের সাথে নিজের পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, “গোপালগঞ্জ থেকে অতীতে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা বেশিরভাগই জেলার বাইরে অবস্থান করেন। কিন্তু আমি ও আমার পরিবার সব সময় গোপালগঞ্জেই বসবাস করি। আমি এবং আমার স্ত্রী এখানেই দিনরাত বিনাশ্রমে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। এখানে ছাড়া আমাদের অন্য কোথাও কোনো বাড়ি নেই। আমি আপনাদের ঘরের সন্তান হিসেবে সব সময় পাশে থাকতে চাই।”
ডা. বাবর আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আর সেটি হলে অন্য কোনো দলের বা স্বতন্ত্র এমপির পক্ষে এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না। তাই উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত হতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।”
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি উল্লেখ করেন, নির্বাচিত হলে গোপালগঞ্জে সরকারি পর্যায়ে ২৪ ঘণ্টা আইসিইউ সিসিইউসহ জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতসহ উন্নত চিকিৎসার সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন। এছাড়া নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তনের ঘোষণা দেন তিনি। একই সাথে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগ পুরোদমে চালুর প্রতিশ্রুতিও দেন এই চিকিৎসক নেতা ডা.কে এম বাবর। তিনি আরো বলেন আমাকে এম পি করলে আপনাদের সিকিউরিটি ম্যান হিসেবে থাকতে চাই । ৫ আগস্ট পরবর্তী যে সকল হয়রানি মূলক মামলা হয়েছে তার দ্রুত নিষ্পত্তি করব অযথা হয়রানি কেউ হবে না।
সভায় প্রবীন ও নবীন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন তন্মধ্যে উল্লেখ্য শিকদার শহিদুল ইসলাম লেলিন, সিরাজ মিয়া, জিয়াউল কবির বিপ্লব। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!