রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ নিয়ে ছড়ানো তথ্য গুজব: জেলা প্রশাসনের স্পষ্টিকরণ

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.২০ এএম
  • ৪৫৭ Time View

গ

গোপালগঞ্জে ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ নিয়ে ছড়ানো তথ্য গুজব: জেলা প্রশাসনের স্পষ্টিকরণ

 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

গোপালগঞ্জ জেলার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র’ সংক্রান্ত সংবাদটিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামানের বরাতে দেওয়া ওই তথ্যের কোনো সত্যতা নেই বলে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি কয়েকটি  অনলাইন পোর্টালে দাবি করা হয় যে, অতিরিক্ত সতর্কতার জন্য জেলার ৩৮৫টি ভোটকেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

“গোপালগঞ্জে ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ঝূঁকিপূর্ণ ৩৮৫” শিরোনামে প্রচারিত এসব সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে, জেলা প্রশাসন বা জেলা প্রশাসকের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য কোথাও প্রদান করা হয়নি। প্রচারিত সংবাদগুলো বস্তুনিষ্ঠ নয় এবং জেলা প্রশাসনের দাপ্তরিক তথ্যের সাথে এর কোনো মিল নেই।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে: জেলায় শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

ভোটারদের মধ্যে কোনো শঙ্কা নেই। তারা সম্পূর্ণ নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভিত্তিহীন ও বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য গোপালগঞ্জবাসীকে অনুরোধ জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। তবে ঢালাওভাবে প্রায় সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে প্রচার করা জনমনে আতঙ্ক সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র। প্রশাসন এই গুজব প্রচারকারীদের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!