রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে পরকীয়া প্রেমের বলি ৩ বছরের শিশু, ওড়নায় শ্বাসরোধ করে বাক্সে ভরলেন গর্ভধারিণী মা!

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০০ পিএম
  • ৩৬৮ Time View

 

 

গোপালগঞ্জ:

 

গোপালগঞ্জে পরকীয়া প্রেমের টানে নিজের তিন বছরের শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার পর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ফারিয়া (৩)। পুলিশ ঘাতক মা সেতু বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর থানাধীন গোবরা নীলামাঠ এলাকার মান্নান বিডিআর-এর একতলা বাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় ঘাতক মা সেতু বেগম তার পরকীয়া প্রেমিক ফরিদপুরের সদরপুর থানার মিরাজ মুন্সির (২২) সহায়তায় নিজ কন্যা ফারিয়াকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর শিশুটির মরদেহ ঘরের ভেতরে একটি বাক্সে ভরে তালাবদ্ধ করে রেখে তারা পালিয়ে যান।

দীর্ঘদিন মা ও মেয়ের কোনো খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। দীর্ঘ ১৭ দিন নিখোঁজ থাকার পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ঘাতক মা সেতু বেগমকে খুঁজে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ার পথে বড় বাধা মনে করায় তিনি নিজের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছেন।

নিহত ফারিয়া ওই এলাকার প্রবাসী রুবেল শেখের একমাত্র মেয়ে। প্রবাস থেকে নিজের আদরের সন্তানের এমন করুণ পরিণতির খবর শুনে ভেঙে পড়েছেন বাবা রুবেল শেখ ও তার পরিবার। এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মা সেতু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং মরদেহের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পলাতক প্রেমিক মিরাজ মুন্সিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!