বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জ-২ আসনে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদ

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.০৩ এএম
  • ৪১২ Time View

 

 

শেখ ফরিদ আহমেদ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী লড়াইয়ে যুক্ত হলো এক নতুন মাত্রা। এই আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী (ট্রাক প্রতীক) মাওলানা দ্বীন মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর (ধানের শীষ)কে সমর্থন জানিয়েছেন। সোমবার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে ডা. কে এম বাবর মাওলানা দ্বীন মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় উভয় দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যা সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক কৌতূহল জাগিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা দ্বীন মোহাম্মদ জানান, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্বের মধ্যকার রাজনৈতিক সমঝোতা ও নির্দেশনার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার অনুসারী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “এখন থেকে আমাদের লক্ষ্য এক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করব।”

যোগদান অনুষ্ঠানে উভয় দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোনায়েম, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদুর রহমান হীরা, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সদর ১৭ নং কাঠি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রিপন শেখসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জ-২ আসনের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে এই যোগদান অনুষ্ঠান একটি বিশেষ প্রভাব ফেলতে পারে। আসনটিতে ধানের শীষের শক্তি বৃদ্ধিতে এই ঐক্য কতটুকু কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!