বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

ভোটের ক্যানভাসে বের হয়ে সড়ক দুর্ঘটনা: গোপালগঞ্জে ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৮

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৩৫ এএম
  • ৪৬২ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

ভোটের ক্যানভাস করতে গিয়ে গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ (৯ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যানভাসে অংশ নিতে ১০ জন একটি ইজিবাইকে করে বের হন। দুপুরে ডুমদিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির হামিদ পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, সদর উপজেলার শুকতাইল উত্তরপাড়া গ্রামের হাসিব (৩৫) এবং একই গ্রামের সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০)।

এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে আবু তালিব ও সাজ্জাদ শেখ রয়েছেন। আহত অন্যদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দুর্ঘটনার খবরে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!