রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

জ্বালানি সংকটের অজুহাতে গোপালগঞ্জে রড-সিমেন্টের দাম আকাশচুম্বী

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮.৪৪ এএম
  • ৩৯০ Time View

 

​নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

​গোপালগঞ্জে ডিজেল ও পেট্রলের সংকটের দোহাই দিয়ে অস্থির হয়ে উঠেছে নির্মাণসামগ্রীর বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রড ও সিমেন্টের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে রডের দাম প্রতি টনে বেড়েছে প্রায় ১৫ হাজার টাকা এবং প্রতি বস্তা সিমেন্টের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।

​স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে যে রড প্রতি টন ৯০ থেকে ৯২ হাজার টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ৭ হাজার টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, কোম্পানিভেদে প্রতি বস্তা সিমেন্টের দাম ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই প্রয়োজনীয় নির্মাণ উপকরণ।

​ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের সংকটের কারণে পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। ট্রাক ও লরি ভাড়ায় বাড়তি টাকা গুনতে হওয়ায় পাইকারি পর্যায়েই দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

​তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তারা বলছেন, জ্বালানি সংকটের অযুহাতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছে এবং দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। হঠাৎ এই দাম বৃদ্ধিতে মাঝপথে থমকে গেছে অনেকের ঘরবাড়ির নির্মাণ কাজ। হিমশিম খাচ্ছেন সরকারি-বেসরকারি ঠিকাদাররাও।

​নির্মাণাধীন বাড়ির মালিকরা জানান, “এক সপ্তাহের ব্যবধানে টন প্রতি ১৫ হাজার টাকা বেড়ে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। এভাবে দাম বাড়তে থাকলে আমাদের পক্ষে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না।”

​বাজার নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!