শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১.২৩ পিএম
  • ২৬১ Time View

​নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ | ১১ মার্চ, ২০২৬
​গোপালগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ এবং দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
​ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ উজ জামান।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যাকাত কেবল একটি ধর্মীয় বিধানই নয়, এটি দারিদ্র্য বিমোচনের একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার। সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দেশ থেকে দারিদ্র্য দূর করা সহজ হবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ। তিনি শান্তি-শৃঙ্খলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামের মানবিক ও অর্থনৈতিক বিধানগুলোর চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
​আলোচনা সভায় বক্তারা দারিদ্র্য বিমোচনে যাকাতের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
​উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিশিষ্ট আলেম-উলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!