রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি ডা. কে এম বাবরের ইফতার ও দোয়া মাহফিল

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১.২৯ পিএম
  • ৪২৪ Time View

 

​নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ | ১৭ মার্চ, ২০২৬

​গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “আমি গোপালগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করতে এসেছি। মানুষের পাশে থেকে উন্নয়নের এই যাত্রায় আমি আপনাদের সামিল করতে চাই। অচিরেই গোপালগঞ্জে বিভিন্ন দৃশ্যমান পরিবর্তন আসবে।” এসময় তিনি জেলার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:লা পরিষদের নবাগত প্রশাসক শরিফ রাফিকুজ্জামান।জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের। বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম। সদর উপজেলা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম লেলিন।

​ইফতার পূর্ব আলোচনায় সিনিয়র সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন— সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না,  এস এম হুমায়ুন কবির, এম জুবায়ের ও শেখ মোস্তফা জামান।

​অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!