বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

উৎসবের আমেজে প্রস্তুত গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ; প্রধান জামাত সকাল ৮টায়।

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬.১১ এএম
  • ২৮৬ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে পুরোপুরি প্রস্তুত গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আগামীকাল সকাল ৮টায় এখানে অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদের জামাত। প্রায় ১৫ হাজার মুসল্লির ধারণক্ষমতা সম্পন্ন এই ময়দানে এবার থাকছে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে গ্রহণ করা হয়েছে কঠোর ব্যবস্থা।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ধোয়া-মোছা, প্যান্ডেল সামিয়ানা আর লাইটিংয়ের কাজ শেষ করে মাঠ এখন নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত।

​পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল সকাল ঠিক ৮টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন কোর্ট মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান।

এবারের জামাতে অংশ নেবেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

​মাঠের বিশেষ দিক হলো, পুরুষের পাশাপাশি নারীদের জন্যও এখানে রাখা হয়েছে সুশৃঙ্খল ও পৃথক নামাজের ব্যবস্থা। সব মিলিয়ে প্রায় ১৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

​নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ছাড় দিচ্ছে না প্রশাসন। পুরো ঈদগাহ এলাকা ও আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায়ে সব ধরনের প্রস্তুতি এখন সম্পন্ন। এখন কেবল অপেক্ষা আনন্দময় সেই মাহেন্দ্রক্ষণের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!