গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে গোপালগঞ্জে ১ হাজার ২০০ প্রার্থীর মধ্য থেকে প্রাথমিকভাবে ২১ জনকে কনস্টেবল পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ ফলাফল ঘোষণা করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জানান, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। সকল ধাপ শেষে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে ২১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “মেধা ও সততার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা তদবির ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।”
Leave a Reply