শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে বিদেশফেরত কর্মীদের পুনএকত্রীকরণ ও কল্যাণ বোর্ড সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১.৪২ পিএম
  • ২৩৮ Time View

 

​নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে বিদেশফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনএকত্রীকরণ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম অবহিতকরণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের যুগ্মসচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) ও প্রকল্প পরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আরিফ-উজ-জামান।

​গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিদেশফেরত কর্মীদের পুনরায় কর্মসংস্থানে যুক্ত করা, তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সেমিনারে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিদেশফেরত কর্মীরা যাতে দেশে ফিরে কোনো আইনি বা আর্থিক জটিলতায় না পড়েন এবং সঠিক দিকনির্দেশনা পান, তা নিশ্চিত করতেই এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রবাসী কল্যাণ সেন্টারের প্রতিনিধি এবং বিদেশফেরত বিভিন্ন কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!