রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গোপালগঞ্জ-ঢাকা রুটে নিম্নমানের ট্রেন চালুর খবরে ক্ষোভ: এসি ও চেয়ার কোচসহ আধুনিক ট্রেনের গণদাবি গোপালগঞ্জে অব্যাহত লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কাশিয়ানীর একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী মামুন ভূঁইয়ার দৌরাত্ম্য নিয়ে নানা প্রশ্ন গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জব ফেয়ার উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬, ২.০৬ পিএম
  • ১৫ Time View

গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন

গোপালগঞ্জ :

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার(০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা।

এসময় গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কেএম বাবর এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুউজ্জামান বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা বিএনপি সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট সহ ৮টি ইভেন্টে ৬টি দল অংশ নেবে।আজ শনিবার প্রথম দিনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!