শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ৭ লাখ টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২.১২ পিএম
  • ৩১১ Time View

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৫ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে দুইটি মামলায় মোট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে ডোমরাশুর এলাকার এফ এম (ফুলমালা) ব্রিকসকে ৪,০০,০০০/- এবং গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসকে ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং মাটি কাটার অনুমোদনবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ জানান, সদর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!