রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত-৩০ গোপালগঞ্জে বেলী ব্রিজ ভেঙে খালে পড়ল ট্রাক-অটোরিকশা, আহত একাধিক: প্রধান সড়কে যান চলাচল বন্ধ ফ্যাটি লিভার: নীরব মহামারি, ঝুঁকিতে বাংলাদেশের মানুষ নড়াগাতীর পুটিমারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনায় জরিমানা সংযোগ সড়কের অভাবে অচল নলিয়া সেতু, দুর্ভোগে এলাকাবাসী গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি কাশিয়ানীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাশিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬, ২.১৪ পিএম
  • ২২৪ Time View

 

গোপালগঞ্জ “:

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার(০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা।

এসময় গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কেএম বাবর এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুউজ্জামান বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা বিএনপি সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট সহ ৮টি ইভেন্টে ৬টি দল অংশ নেবে।আজ শনিবার প্রথম দিনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!