শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা জি.এম, সম্পাদক কাজী শরিফুজ্জামান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের জানাজা সম্পন্ন টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ কাশিয়ানী রেলস্টেশন থেকে মনির শেখ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব শুভ ১১তম জন্মদিন নুসরাত জাহান মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত জনি, দেশে ফিরেও অনিশ্চিত ভবিষ্যৎ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ৩০ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২.০৯ পিএম
  • ২৭১ Time View

 

​নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ১২ মে বিশ্বব্যাপী দিনটি উদযাপন করা হচ্ছে।

​দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব শরিফ রফিকুজ্জামান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা.আবু সাইদ মো:  ফারুক, জেনারেল হাসপাতালের উপ পরিচালক  জিবিতোষ বিশ্বাস। এছাড়াও নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা, শিক্ষক এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী নার্স কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অপরিসীম। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শকে বুকে ধারণ করে আর্তমানবতার সেবায় নার্সদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান অতিথিরা। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন এবং স্বাস্থ্যখাতে নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরেন।

​উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালিতে জন্মগ্রহণ করা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানাতেই বিশ্বজুড়ে এই দিনটি নার্স দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!