বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন গোপালগঞ্জে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাপ-ছেলের মৃত্যু গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে গ্রীন ফোর্স বাংলাদেশের সেমিনার গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নেতৃবৃন্দ। গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৬ লাখ টাকা

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬, ১২.৩১ পিএম
  • ২৭০ Time View

 

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (০৬ মে ২০২৬) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও এ কে এম ফয়জুল বারী।

অভিযানকালে ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় তিনটি মামলায় মোট ১৩ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী একই আইনে একটি মামলায় ৩ লাখ টাকা জরিমানা করেন। সব মিলিয়ে চারটি মামলায় মোট ১৬ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো— সোহাগ ব্রিকস (৪ লাখ টাকা), রাজ ব্রিকস (৩ লাখ টাকা), স্টার ব্রিকস (৪ লাখ টাকা) এবং শিয়ার ব্রিকস (৫ লাখ টাকা)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে জরিমানার মূল কারণ ছিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা এবং অননুমোদিতভাবে মাটি কাটা।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!