রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
১ হাজার ৩৯৬ গাড়ির ১১ দলীয় লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম, ছিল কঠোর নিরাপত্তা গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা এমপি বাবরের গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: পৌর আওয়ামী লীগ নেতা রোমান ও ছেলে রাব্বি গ্রেপ্তার গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৫ গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫ মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী খন্দকার নজরুল আলম টেনু আর নেই, জানাজা আগামীকাল

১ হাজার ৩৯৬ গাড়ির ১১ দলীয় লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম, ছিল কঠোর নিরাপত্তা

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২.০৯ পিএম
  • ৫১ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ১১ দলীয় লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ অতিক্রম করে খুলনার উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রায় ১ হাজার ৩৯৬টি গাড়ি নিয়ে লংমার্চের বহরটি গোপালগঞ্জের সড়ক অতিক্রম করে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তাঁরা হাত নেড়ে ও পতাকা উড়িয়ে গাড়িবহরকে স্বাগত জানান।

এর আগে, লংমার্চকে স্বাগত জানাতে শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম ও ঘোনাপাড়া মোড়ে সমবেত হন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে জাতীয় পতাকা ও জামায়াতে ইসলামীর দলীয় পতাকা দেখা যায়।

অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের সড়ক দিয়ে অতিক্রম করার সময় তাঁরা পতাকা হাতে দাঁড়িয়ে বহরটিকে স্বাগত জানাবেন। এ উদ্দেশ্যে তাঁরা বিভিন্ন মোড়ে একত্রিত হন।

উল্লেখ্য, লংমার্চ উপলক্ষে গোপালগঞ্জে কোনো আনুষ্ঠানিক পথসভা বা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়নি। গাড়িবহরটি জেলার সড়ক ব্যবহার করে বাগেরহাট ও খুলনার দিকে যায়।

আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, লংমার্চের সমাপনী জনসভা শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে (জিলা স্কুল মাঠ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!