শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে গোপালগঞ্জে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮.০১ এএম
  • ৩৬৩ Time View

গোপালগঞ্জ রিপোর্টঃ
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গোপালগঞ্জে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে বিজ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় একশত অস্বচ্ছল পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জোনাল ম্যানেজার মোঃ তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শারমিন আক্তার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: সারোয়ার হোসেন, শিক্ষা সুপার ভাইজার মোঃ আব্দুল হান্নান।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা দায়িত্ব পালন করেন উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ মামুনুর রশিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!