শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর ও কোটালীপাড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইফা কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের পানিপাড়ায় দেশের প্রথম ভাসমান গলফ ড্রাইভিং রেঞ্জ নির্মাণের কাজ শুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে কোনো মিছিল-সমাবেশ হয়নি, গ্রেফতার ৬ গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জে ঘন কুয়াশা ও হিমেল বাতাস

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৩.৪৬ এএম
  • ৩৬০ Time View
Oplus_131072

 

 

গোপালগঞ্জ :
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে শীতের কবলে পড়েছে গোপালগঞ্জ। কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় জেলাজুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ, এতে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি বিপদে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। রিকশাচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক ও ভ্যানচালকরা জানান, প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কাজে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। অনেকেই কাজের খোঁজে বের হতে পারছেন না, আবার যারা বের হচ্ছেন তাদের আয়ও কমে গেছে।
একজন দিনমজুর বলেন, “এভাবে কুয়াশা আর ঠান্ডা থাকলে কাজে যাওয়াই সম্ভব হয় না। কাজ না করলে সংসার চালানো কষ্ট হয়ে পড়ে।”
রিকশাচালকরা জানান, যাত্রী কম থাকায় দৈনিক আয় অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
ঘন কুয়াশার কারণে সড়কেও দেখা দিয়েছে ঝুঁকি। সকালবেলা দৃশ্যমানতা কম থাকায় যান চলাচল ধীরগতিতে চলছে, এতে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে।
এদিকে শীত থেকে রক্ষা পেতে নিম্নআয়ের মানুষ খোলা আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। তবে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয়রা দ্রুত শীতবস্ত্র বিতরণ ও শ্রমজীবী মানুষের জন্য সহায়তার দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bartamangopalganj_16011
© All rights reserved © 2025
error: Content is protected !!